বাংলাদেশ ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  • আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 57

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আবারও নির্বাচনের সময়সূচি নিয়ে তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, “নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত।” তিনি জানান, সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যক্রমে জড়াবে না যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে।

বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সরাসরি এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

জেনারেল ওয়াকার বলেন, “সেনাবাহিনী বর্তমানে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। তা না হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।”

তিনি সেনাসদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা পেশাদার থাকুন, নিরপেক্ষ থাকুন। দেশের মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

সেনাপ্রধান জানান, “গত আগস্ট থেকে সেনাবাহিনী বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে টার্গেট করছে। দেশীয় আন্তর্জাতিক স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যেন এই পরিস্থিতির সুযোগ না নিতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”

মানবিক করিডর রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নিতে হবে।”

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, “বিষয়ে স্থানীয় জনগণ রাজনৈতিক নেতৃত্বের মতামতের ভিত্তিতে এবং রাজনৈতিক সরকারের মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত।”

জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সংক্রান্ত বিষয়ে প্রশ্নে সেনাপ্রধান বলেন, “এই বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি এবং কোনো ধরনের পরামর্শও চাওয়া হয়নি।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচন, জাতীয় নিরাপত্তা, এবং বাহিনীর পেশাদারিত্ব নিয়ে সেনাবাহিনীর নিরপেক্ষ সুশৃঙ্খল অবস্থান স্পষ্ট করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫