বাংলাদেশ ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কুড়িগ্রামে কৃষিজমি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

Md Atikur Rahman
  • আপডেট সময় : ১১:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 56

কুড়িগ্রাম অফিসঃ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বাড়ির পাশের এক কৃষিজমি থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের নাম জান্নাতি (১৫)। সে স্থানীয় কাগজিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং কৃষক জাহিদুল হকের মেয়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা খলিলুর রহমান জানান, ‘রাতে ঘরে থাকার পর হঠাৎ গভীর রাতে কয়েকজন লোক জান্নাতিকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়। পরে সকালে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়।’ তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে আগেও মামলা-মোকদ্দমা চলছিল বলে জানান তিনি।

তবে স্থানীয়দের একাংশ বলছে, রাতের ঘটনায় কেউ চিৎকার বা গোলমালের শব্দ শোনেননি। ফলে পরিবারের দাবি কতটা সত্য, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবে জমি বিরোধকে কেন্দ্র করে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কাউকে অভিযুক্ত করছে না বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে কৃষিজমি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আপডেট সময় : ১১:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫