বাংলাদেশ ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

যমুনার সামনে উত্তাল রাজপথ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা বিক্ষোভ

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৪:৫৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 53

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যমুনা ভবনের সামনে চলছে টানা বিক্ষোভ, আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচিতে উত্তাল রাজপথ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে শুরু হয় এই কর্মসূচি, যা শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অব্যাহত ছিল। শতাধিক শিক্ষার্থী ও এনসিপির কয়েকশ নেতাকর্মী রাজপথে অবস্থান করে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গভীর রাতে অবস্থানস্থলে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সেই দাবি সরকারের বাইরে এবং ভেতরে বারবার তুলেছি। কিন্তু আজ নয় মাস পেরিয়েও সেই দাবি বাস্তবায়ন হয়নি। তাই আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।”

এর আগে রাত ১০টায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। রাত গভীর হতেই কর্মসূচিতে যোগ দিতে থাকেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

রাত ১টার পর ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের কিছু নেতাকর্মী, দেড়টার দিকে এবি পার্টি এবং ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত হন। ফলে আন্দোলন ক্রমশ আরও বিস্তৃত ও জোরালো হয়ে ওঠে।

স্লোগানে মুখর আন্দোলনকারীরা আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেন, এই দলে বিচার না হলে দেশের গণতন্ত্র কখনোই নিরাপদ নয়। স্লোগান ওঠে-

‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’

অবস্থানস্থলে কড়া নিরাপত্তা বলয়ে অবস্থান নিয়েছে পুলিশ ও র‍্যাব সদস্যরা। সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এই কর্মসূচিতে এনসিপির পাশাপাশি অংশ নিয়েছে জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ, ছাত্র পক্ষ, কওমী মাদরাসার শিক্ষার্থীসহ আরও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীর রাজপথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং শুক্রবার জুমার নামাজের পর সার্ক ফোয়ারায় গণজমায়েতের ঘোষণা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যমুনার সামনে উত্তাল রাজপথ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫