বাংলাদেশ ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী, জুমার পর সার্ক ফোয়ারায় গণজমায়েতের ডাক

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৪:৪৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 54

মনোযোগ প্রকাশ ডেস্ক:

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট দল’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সার্ক ফোয়ারার সামনে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৯ মে) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে চলমান শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এনসিপি’র শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টা থেকেই যমুনার সামনে অবস্থান নেয় এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকাল পর্যন্ত কয়েকশ জন রাস্তায় অবস্থান করে স্লোগানে মুখর রাখে এলাকা। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সেই দাবি সরকারের ভিতরে-বাইরে তুলেছি। কিন্তু আজও সেই দাবি পূরণ না হওয়ায় আবার রাজপথে নামতে হয়েছে।”

রাত গভীর হতেই আন্দোলন আরও বিস্তৃত রূপ নেয়। রাত একটার পর ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে যোগ দেন। কিছুক্ষণ পর এবি পার্টি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন।

মাঠে রয়েছে পুলিশ ও র‍্যাব সদস্যরাও। একদিকে সড়কজুড়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন, অন্যদিকে নিরাপত্তাবাহিনী সতর্ক অবস্থানে। শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’—এই ধরনের স্লোগানে মুখর রাখছেন রাজপথ।

এ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ছাত্র পক্ষসহ একাধিক সংগঠন যোগ দিয়েছে।

দুপুরের পর সার্ক ফোয়ারায় ডাকা গণজমায়েত ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কর্মসূচি সাম্প্রতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী, জুমার পর সার্ক ফোয়ারায় গণজমায়েতের ডাক

আপডেট সময় : ০৪:৪৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫