বাংলাদেশ ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, মামলা রয়েছে কিশোরগঞ্জে

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 48

নিজস্ব প্রতিবেদক:

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ছেড়েছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাত ১১টার দিকে আবদুল হামিদ বিমানবন্দরে পৌঁছান। পরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে তিনি নির্ধারিত ফ্লাইটে দেশ ত্যাগ করেন।

উল্লেখ্য, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে হামলা ও সহিংসতার অভিযোগে একটি মামলা রয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

তবে তিনি ব্যক্তিগত সফরে গেছেন নাকি মামলার প্রেক্ষিতে ভিন্ন কোনো কারণে দেশ ছাড়লেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, মামলা রয়েছে কিশোরগঞ্জে

আপডেট সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫