বাংলাদেশ ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এগোচ্ছে ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 63

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয় এবং কোনো ব্যক্তি যেন আইনের ঊর্ধ্বে না যান, এই নীতিকে সামনে রেখেই ঐকমত্য কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

ড. আলী রীয়াজ বলেন, “যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেভাবে কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে ভবিষ্যতে আর তরুণদের রাস্তায় নেমে জীবন দিতে না হয়।”

তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুসংহত নেতৃত্ব ও বিকেন্দ্রীকৃত ক্ষমতা কাঠামো অপরিহার্য। ঐকমত্য কমিশন সে লক্ষ্যেই এগিয়ে চলছে।

বৈঠকে ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, “সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের যথাযথ সম্মান প্রদর্শনসহ বেশ কিছু প্রস্তাব আমরা কমিশনের কাছে তুলে ধরেছি।”

বৈঠকে দুই পক্ষই রাজনৈতিক সংস্কার, জবাবদিহিতা, এবং অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এগোচ্ছে ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

আপডেট সময় : ০৮:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫