বাংলাদেশ ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বাংলাদেশকে অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে দিতে হবে: চীনা রাষ্ট্রদূত

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:৪৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 51

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় এবং বাংলাদেশকে অবশ্যই এসব প্রভাব থেকে মুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হবে। উভয় দেশই দ্বিপক্ষীয় বন্ধন অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পাকিস্তান-ভারত চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, চীন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। তিনি বলেন, “চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং পেহেলগামের সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”

চীনা রাষ্ট্রদূতের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, বাংলাদেশ যেন কোনো বহিরাগত চাপ ছাড়া নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বজায় রাখতে পারে, সেই আশাবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশকে অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে দিতে হবে: চীনা রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৭:৪৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫