বাংলাদেশ ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সৌদি পথে আরও ২২৪৮ হজযাত্রী, অংশ নিচ্ছে তিন এয়ারলাইন্স

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 83

জ্যৈষ্ঠ প্রতিবেদক:

হজব্রতের উদ্দেশ্যে বুধবার (৭ মে) সৌদি আরবের উদ্দেশে আরও ২ হাজার ২৪৮ জন হজযাত্রী বাংলাদেশ ত্যাগ করেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রওনা হয়েছেন ১ হাজার ৪৪৬ জন এবং সৌদি এয়ারলাইন্সে গেছেন ৮০২ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্মসচিব) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা করে। তার আগে, ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চলতি বছরের হজযাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন এবং একটি ডিজিটাল অ্যাপ চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স সমানভাবে ৫০ শতাংশ করে দায়িত্ব পালন করছে, যার আওতায় রয়েছে ৪৩ হাজার ৫৫০ জন করে হজযাত্রী। ফ্লাইন্যাস এয়ারলাইন্স পরিবহন করবে বাকি ১৫ শতাংশ যাত্রীকে।

ফ্লাইট শিডিউল অনুযায়ী, চলতি হজ মৌসুমে ২০ শতাংশ হজযাত্রী সরাসরি মদিনায় এবং ৮০ শতাংশ মক্কায় পৌঁছাবেন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে মোট ৯৪১টি হজ এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। হজ ব্যবস্থাপনায় সরকারি প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এর জন্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের ব্যয় নির্ধারিত হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি পথে আরও ২২৪৮ হজযাত্রী, অংশ নিচ্ছে তিন এয়ারলাইন্স

আপডেট সময় : ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫