বাংলাদেশ ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগে ঢাকা, শান্ত থাকার আহ্বান বাংলাদেশের

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 42

মনোযোগ প্রকাশ ডেস্ক:

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয় এবং দুই প্রতিবেশী দেশকে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতায় বিশ্বাসী বাংলাদেশ দুই দেশকে আহ্বান জানাচ্ছে, যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও আশা প্রকাশ করেছে যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই চলমান সংকট নিরসন হবে এবং তা শেষ পর্যন্ত দুই দেশের জনগণের শান্তি ও কল্যাণে অবদান রাখবে।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ এক হামলার মাধ্যমে, যেখানে ২৬ জন নিহত হন—এদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত সরকার এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পরবর্তীতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের সশস্ত্রবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামক এক সামরিক অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, ওই হামলায় একাধিক ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংস করা হয়েছে। পাকিস্তান জানিয়েছে, এই হামলায় শিশুসহ অন্তত ২৬ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছে।

জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এর মধ্যে তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মিরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র।

এমন এক সময়, যখন দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, তখন বাংলাদেশ সরকারের এই শান্তিপূর্ণ আহ্বান কেবল নৈতিক অবস্থান নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি এক দায়িত্বশীল রাষ্ট্রের সচেতন প্রয়াস বলেও বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশের পাশাপাশি ইতোমধ্যেই ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তবে এখনো উত্তেজনা প্রশমনের কোনো কার্যকর সুরাহা চোখে পড়ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগে ঢাকা, শান্ত থাকার আহ্বান বাংলাদেশের

আপডেট সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫