বাংলাদেশ ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা, ঈদুল ফিতরের রেকর্ড ছাড়াল

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৯:৪৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 72

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবছর টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

পোস্টে উল্লেখ করা হয়, ঈদের আগের দুটি শনিবার , ১৭ ও ২৪ মে যথারীতি সরকারি অফিস খোলা থাকবে। অর্থাৎ মূল ছুটির বাইরে এই দিনগুলো কর্মদিবস হিসেবেই বিবেচিত হবে।

চলতি বছর ঈদুল ফিতরেও সারাদেশে টানা ৯ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এবার ঈদুল আজহা ঘিরে ঘোষিত ছুটি সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে সংযুক্ত ছুটি মিলিয়ে মোট ১০ দিনের কর্মবিরতি নিশ্চিত হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের সময় সরকার মূলত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ও অতিরিক্ত নির্বাহী আদেশের ছুটির কারণে সরকারি কর্মীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি উপভোগ করেন।

নতুন ঘোষিত এই দীর্ঘ ছুটিতে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন দেশের লাখো মানুষ। তবে একইসঙ্গে জনসাধারণের যাতায়াত, আইনশৃঙ্খলা ও জরুরি সেবাদানে প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা, ঈদুল ফিতরের রেকর্ড ছাড়াল

আপডেট সময় : ০৯:৪৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫