বাংলাদেশ ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

স্ত্রী-সন্তানসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 51

মনোযোগ প্রকাশ ডেস্ক:

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্থাটির উপ-পরিচালক তানজির হাসিব সরকার আদালতে এ সংক্রান্ত আবেদন উপস্থাপন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

দুদক বলছে, এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এবং তদন্ত প্রক্রিয়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করার স্বার্থে হান্নান ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি প্রয়োজন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশত্যাগের চেষ্টা করছেন বলেও আবেদনে জানানো হয়।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ইতোমধ্যে এই অভিযোগগুলো নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রী-সন্তানসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫