বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 62
নিজস্ব প্রতিবেদক:
ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইতালি সরকার বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রমী হিসেবে চিহ্নিত করেছে এবং নতুনভাবে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী।
তিনি আরও জানান, ইতালি সরকারের পক্ষ থেকে সাগরপাড়ি গিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা বন্ধ করতে এবং এমন শ্রমিকদের বৈধতা প্রদানের বিষয়টি উত্থাপন করা হয়েছে। দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং একমত হওয়া গেছে যে, ইতালি বাংলাদেশি পুলিশ ও বিজিবি সদস্যদের প্রশিক্ষণে সহায়তা করবে।
দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগ, নিরাপত্তা এবং অন্যান্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা।














