বাংলাদেশ ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট, বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৬:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 56

নিজস্ব প্রতিবেদক: নারী সংস্কার কমিশনের প্রতিবেদন সংক্রান্ত কিছু বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন। এতে কমিশনের সুপারিশগুলো ইসলামী শরীয়তের বিধান, জনগণের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছে।

রিটে নারী পুরুষের সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধকরণ এবং যৌন পেশাকে বৈধতা দেয়ার প্রস্তাবসহ কমিশনের বেশ কিছু সুপারিশের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর ফলে, আইনজীবী রওশন আলী একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে এই সুপারিশগুলো পর্যালোচনা করার নির্দেশনা চেয়েছেন।

রিটে মন্ত্রিপরিষদ বিভাগের তিনটি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট, বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি

আপডেট সময় : ০৬:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫