বাংলাদেশ ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

দেশে ফিরছেন খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৬:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 68

নিজস্ব প্রতিবেদক: একদিন পিছিয়ে মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

খালেদা জিয়ার দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সোমবার (৫ মে) বিকেল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবে। এরপর এটি দোহা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে। দোহায় যাত্রাবিরতি শেষে রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিমানটি মঙ্গলবার সকালে বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার ব্যাপারে দলটি জানিয়েছিল যে, খালেদা জিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। তবে এখন কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার খবরে দলের নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। দেশবাসীর উদ্দেশে বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়াকে বরণ করে নিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, তার দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতিশীলতা এবং কার্যক্রমের অগ্রগতির আশা করছে, যা দলটির ভবিষ্যত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে ফিরছেন খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

আপডেট সময় : ০৬:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫