বাংলাদেশ ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

দেশের ইতিহাসে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 48

নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৫০১ নম্বর ফ্লাইটে ৪১৪ জন হজযাত্রী নিয়ে পবিত্র ভূমি জেদ্দার উদ্দেশে যাত্রা করে দেশের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট। এ উপলক্ষে হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, হজযাত্রীদের সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের সুযোগ করে দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করছে। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন এবং বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাই পরিবহন করবে মোট হজযাত্রীর অর্ধেক, অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন।

২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ হবে ১০ জুলাই। পুরো হজ মৌসুমে বাংলাদেশ থেকে ১১৮টি ফ্লাইট সৌদি আরব যাবে, যার মধ্যে ৯৪টি জেদ্দায় এবং ২৪টি মদিনায় যাবে। সরকারি ব্যবস্থাপনায় ১৩টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৫টি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।

ফেরত আসার জন্য ১০৮টি ফ্লাইট নির্ধারিত হয়েছে। এর মধ্যে জেদ্দা থেকে ৭৪টি এবং মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। ফিরতি যাত্রার জন্য মোট আসন সংখ্যা ৪৫ হাজার ৫৮৮টি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ১৫৮টি, চট্টগ্রামে ৭ হাজার ১০৪টি এবং সিলেটে ২ হাজার ৩২৬টি। যাত্রীরা চাইলে সামনের আসন ফাঁকা থাকলে একমুখী যাত্রায় ১৫০ ডলার এবং উভয়মুখী যাত্রায় ২৫০ ডলারের বিনিময়ে উন্নত আসনের সুবিধা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের ইতিহাসে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৫৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫