বাংলাদেশ ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

অনলাইন জুয়া ও অর্থ পাচার রোধে নতুন আইন আসছে

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 81

মনোযোগ প্রকাশ ডেস্ক:

দেশে অনলাইন জুয়া নিষিদ্ধ করতে দ্রুতই নতুন আইন পাস হতে যাচ্ছে। সাইবার স্পেসে জুয়া পরিচালনা ও এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সদ্য প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, কয়েকদিনের মধ্যেই সাইবার সুরক্ষা আইনটি জাতীয় সংসদে পাস হবে বলে আশা করা হচ্ছে।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “নতুন আইনে সাইবার স্পেসে জুয়া নিষিদ্ধ করা হয়েছে। আইন পাসের পর অনলাইন জুয়া ও বেটিং সাইটগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।” একই সঙ্গে তিনি জানান, বেটিং সাইটগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানিগুলোর ভূমিকা খতিয়ে দেখা হবে।

তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক মাস ধরেই কিছু এমএফএস কোম্পানির বিরুদ্ধে অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি এবং ই-কমার্স এমএলএম-এর আড়ালে অর্থ পাচারের অভিযোগ উঠে আসছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু পুলের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ইরেগুলার, একমুখী ও অস্বাভাবিক লেনদেনের ঘটনা ঘটছে, যেখান থেকে অর্থ বিদেশে পাচার হচ্ছে।

ফয়েজ আহমেদ তৈয়্যব সতর্ক করে বলেন, “মাসের পর মাস ধরে নির্দিষ্ট কিছু নম্বরে টাকা পাঠানো হচ্ছে, সেখান থেকে ক্যাশ আউট করে বাইরে পাচার করা হচ্ছে। যারা এই কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের আর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না। সুতরাং সবাই সতর্ক হোন।”

তিনি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আগাম সতর্কবার্তাও দিয়েছেন, কারণ সাইবার জুয়া কোম্পানিগুলো ইতোমধ্যেই বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্সিয়াল হাউজ, পেমেন্ট গেটওয়ে এবং এমএফএস/পিএসও/পিএসপির সঙ্গে সংযুক্ত হয়ে অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অনলাইন জুয়া ও অর্থ পাচার রোধে নতুন আইন আসছে

আপডেট সময় : ০৭:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫