শিরোনাম :
চার দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Md Faridul Islam
- আপডেট সময় : ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 75
অনলাইন ডেস্ক:
কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ জানান, চার দিনের কাতার সফর শেষে ড. ইউনূস পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ইতালিতে যান।
২১ এপ্রিল তিনি দোহায় অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন। দোহায় নির্ধারিত সফর শেষ করে ইতালির ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন তিনি। শনিবার (২৬ এপ্রিল) শেষকৃত্যে অংশ নেয়ার পর, রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে রোম ছাড়েন ড. ইউনূস। দীর্ঘ ভ্রমণ শেষে সোমবার ভোররাতে তিনি ঢাকায় পৌঁছেন।














