বাংলাদেশ ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নৌ-ডাকাতি রোধে মোহনগঞ্জে জেলা পুলিশের মতবিনিময়

Mokhlesur Rahman
  • আপডেট সময় : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 74

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের রাজিবপুর চিলমারী  নৌ-রুটে ডাকাতি প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কির্তনটারীর দুর্গম চরে এই মতবিনিময় সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মতবিনিময় সভায় নৌ-চালক, যাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয়রা বলেন, সম্প্রতি নৌ-রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এই  নৌ-রুটগুলো নিয়মিত নজরদারি করলে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং নৌ-রুটগুলো জনপ্রিয় হবে।

নাগেশ্বরী ও উলিপুর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল)  মোজাম্মেল হক বলেন,আমাদের নৌপথে দায়িত্ব পালনে যানবাহন সংক্রান্ত কিছু সমস্যা আছে। আমরা সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি এবং নিয়মিত টহল জোরদার করছি। প্রয়োজনে প্রযুক্তির সহায়তা নেয়া হবে বলেও জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, কুুড়িগ্রাম ডিবি ওসি বজলার রহমান, চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম ও ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম,দৈনিক দেশ প্রতিদিনের সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, স্থানীয় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌ-ডাকাতি রোধে মোহনগঞ্জে জেলা পুলিশের মতবিনিময়

আপডেট সময় : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫