বাংলাদেশ ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে আগুনে পুড়ে ছাই ১১ দোকান

Mokhlesur Rahman
  • আপডেট সময় : ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 82

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এগারটি দোকান পুড়ে অন্তত ৬০  থেকে ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার  (২ এপ্রিল) সকাল ৫ টা ১৫ মিনিটে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ওই বাজারের কোন একটি  ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আমিনুল ইসলাম, আব্দুল হান্নান, ইসমাইল হোসেন, আছমত আলী, রন্জু মিয়া,ইসমাইল হক,ইব্রাহিম, জামাল হোসেনসহ মোট আটটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরগুলোতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৬০-৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে আগুনে পুড়ে ছাই ১১ দোকান

আপডেট সময় : ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫