রাজিবপুর সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী পূর্ব পাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 77
চর রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবেরডাঙ্গী গ্রামের যুব সমাজের উদ্যোগে আজ ৩০ মার্চ রবিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এবং যুবকদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ নুরুন্নবী, আব্দুল মোতালেব, ইন্জিনিয়ার আকতার হোসেন, মোঃ শফিকুল ইসলাম ম্যানেজার রেনাটা লিমিটেড, সমাজসেবক ও রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য আমজাদ হোসেন, আহবায়ক সদস্য ও সাংবাদিক মোখলেছুর রহমান (দৈনিক প্রথম প্রহর) , সমাজসেবক খাইরুল ইসলাম,সাংবাদিক সোহেল রানা স্বপ্ন(কালের কন্ঠ), মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রুবেল রাজ, মোঃ হানিফ সংকেত, মোঃ আমজাদ হোসেন আকাশ,মোঃ লুৎফর রহমান, মোঃ আব্দুল হান্নান,মোঃ মাসুদ পারভেজ, মোঃ খোকন মিয়া, মোঃ ফারুক হোসেন,মোঃ হুমায়ুন কবির, মোঃ বায়েজিদ বোস্তামি, মোঃ শাকিল মাহমুদ,লিমন,সুমন,সাজ্জানুর রহমানসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে শিবেরডাঙ্গী গ্রামের মুর্দেগান ও মানবজাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।
















