রাজিবপুর বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী জিয়া
- আপডেট সময় : ০১:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 100
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজিবপুর উপজেলার সকল বাসিন্দা ও সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়াউর রহমান জিয়া।
তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলমানদের জন্য একটি পবিত্র ও আনন্দের দিন। এক মাস সিয়াম সাধনার পর আসে এই উৎসব, যা আমাদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেয়। আমি রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নসহ সারাদেশের সকল মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!”
জিয়াউর রহমান আরও বলেন, “ঈদের আনন্দ সকল শ্রেণি-পেশার মানুষকে এক কাতারে নিয়ে আসে। শহর থেকে গ্রামে, প্রত্যেক ঘরে-ঘরে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক সম্প্রীতির প্রতীক।”
তিনি বলেন, “ঈদ আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করে। এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে এবং ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে।”
শেষে তিনি বলেন, “ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, যেখানে বিদ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। ঈদুল ফিতরের এই শুভক্ষণ আমাদের সবাইকে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ চর্চার শিক্ষা দিক-এটাই আমার প্রত্যাশা।”
















