কুড়িগ্রাম -৪ আ.লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার
- আপডেট সময় : ০৬:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / 297
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে কুড়িগ্রাম -৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব হুমায়ুন কবির ছক্কু, সাধারণ সম্পাদক, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ সিরাজ-উদ-দৌলা, সহ সভাপতি, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ মুজাহিদুল ইসলাম মিশু, সদস্য, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটি, মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক, রাজিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আজিজ বি ডি আর, সাধারণ সম্পাদক, মোহনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ নজরুল ইসলাম, প্রস্তাবিত কমিটির সদস্য, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও আরও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে নৌকায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে সবাইকে আহ্বান জানাই। আমার সংসদীয় আসন ২৮ কুড়িগ্রাম -৪ রাজিবপুর, রৌমারী ও চিলমারীর এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। তাই ৩০ নভেম্বরের আগেই দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
ঢাকা, ২১ নভেম্বর (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ













