রাস্তা মেরামত ও পাকা করনের দাবিতে প্রতিবাদ
- আপডেট সময় : ০৭:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / 181
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ড মিয়া পাড়ায় রাস্তা মেরামত ও পাকা করনের দাবিতে প্লাকার্ট হাতে প্রতিবাদ ও অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। তাদের দাবি দুই পাশের রাস্তা পাকা হয়ে আসলেও মাঝে এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাচা, যা একটু বৃষ্টি হলেই পরতে হয় মহাদুর্ভোগে। সরজমিনে গিয়ে দেখা যায়, এই এক কিলোমিটার রাস্তায় রয়েছে ৪টি প্রতিষ্ঠান, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা।
এলাকাবাসীরা বলেন, রাস্তাটি মেরামত ও পাকা করন যদি এক মাসের মধ্যে না হয়। তাহলে তারা উপজেলা পরিষদ ঘেরাও করবেন বলেও জানিয়েছে। তারা আরও বলেন, এই এলাকার জনপ্রতিনিধিদের হেয়ালিপনায় স্বাধীনতার এত বছর পরেও এখনও এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কেউ পাকা করতে পারেনি। বিভিন্ন সময় ইউপি সদস্যরা আশ্বাস দিয়েও কাজ করেনি।
এ ব্যপারে এই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিনের ও মোঃ নুর ইসলামের কাছে জানতে চাইলে তারা সাবেক ইউপি সদস্যদের সমালোচনা করে বলেন, আগের মেম্বাররা কাজ করে নাই এটা তাদের ব্যার্থতা, কিন্তু আমি চেষ্টা করবো এই রাস্তাটুকুর কাজ যাতে খুব শীঘ্রই সম্পন্ন হয় ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে উন্নয়ন মূলক কার্যক্রম করছি। যতদিন দায়িত্বে থাকবো
ততদিন করে যাবো। আর ওই রাস্তার কাজ যত দ্রুত সম্ভব উর্ধতন কর্মকর্তাকে বলে করার ব্যবস্থা করবো।













