বাংলাদেশ ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জমকালো আয়োজনে আনিছুর রহমান নাইম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় : ০২:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 357

নিউজ ডেস্ক: জমকালো আয়োজনে ডিএনসিসি ৪৯ নং ওয়ার্ডে উদ্বোধন হলো ‘আনিছুর রহমান নাইম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩’। দেশের ফুটবলকে এগিয়ে নিতে এবং নিয়মিত খেলাধুলা চলমান রেখে, মাদক মুক্ত সমাজ গঠনে রাজধানীর ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওর্য়াডের কাওলা এলাকার একদল যুবকের হাতে ধরে শহর পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

আনিছুর রহমান নাইম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট

ফুটবল খেলার জন্য ওই ৪৯ নং ওয়ার্ডে ছিল না কোন উপযুক্ত মাঠ । গত সেপ্টেম্বরে ‘ কাওলার যুব সংঘ’ নামক একটি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির হোসেন উদ্যোগ নেন ফুটবল খেলার উপযুক্ত একটি মাঠ তৈরি করার। এরপর তিনি এবং তার দলের সদস্যরা মিলে, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইম এর সার্বিক সহযোগীতায় আশিয়ান সিটির সংলগ্ন একটি বধ্য ভূমিকে মাএ ৪০ দিনে দারুন একটি ফুটবল মাঠে রুপ দেন। উল্লেখ্য যে, এই ফুটবল মাঠ তৈরির জন্য প্রায় ২ বিঘা জমি এবং ড্রেসিং রুমসহ সকল আর্থিক সহযোগিতা করেন ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উওর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান নাইম ।

এ ধরনের পদক্ষেপ দেখে শুরু থেকেই, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র পরিষদের সাধারন সম্পাদক ইয়াসিন আশরাফ ফাহিম এর সহযোগিতায় স্পন্সর হিসেবে এগিয়ে আসে দেশের সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম (Bongo) বঙ্গ। পরবর্তীতে এই উদ্যােগ এবং ফুটবল খেলার প্রতি যুবকদের আগ্রহ দেখে ঢাকা- ১৮ আসনের এমপি হাবিব হাসান ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাধুবাদ জানান।

এরই ফলশ্রুতিতে, আজ রবিবার (২৯ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হলো প্রথম আনিসুর রহমান নাইম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। বারোটি দলের অংশগ্রহণে মাসব্যাপি মোট ৩১ টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সদ্য নামকরণ করা আনিসুর রহমান নাইম স্পোর্টস একাডেমি মাঠে । এবারের আসরের ফাইনালে বিজয়ী দলকে প্রদান করা হবে নগদ এক লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে নগদ ৫০ হাজার টাকা। সেইসাথে ফাইনালে যাওয়া দলটি খেলবে ডিএনসিসি মেয়র কাপ – ২০২৪ । আজ উদ্বোধনী ম্যাচে আশকোনা সাকার্স ক্লাব কে ২-০ গোলে হারিয়েছে নাজমুল হোসেন ফাউন্ডেশন ফুটবল ক্লাব ।

ঢাকা, ২৯ অক্টোবর (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমকালো আয়োজনে আনিছুর রহমান নাইম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় : ০২:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩