বাংলাদেশ ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবির কর্মসূচী পালন

  • আপডেট সময় : ১০:৫১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / 219

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন কর্মসূচী পালন করে এবং দেশব্যাপী গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সরাইল রিজিয়নের অধীনস্থ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অদ্য সকাল ৯ ঘটিকায় অধিনায়ক উপস্থিত থেকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইল রিজিয়ন এবং অধীনস্থ সেক্টর ও সকল ইউনিট পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং ১৯৭৪ সালের ০৫ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং কোরআন খতমের আয়োজন করা হয়। সরাইল রিজিয়ন সদর দপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিবিজিএম, রিজিয়ন কমান্ডার, সরাইল প্রধান অতিথি হিসেবে সমাপনী ভাষণ প্রদান করেন। এছাড়াও সরাইল রিজিয়নের আওতাধীন বিভিন্ন স্থানে ১৫০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ৬ টি স্থানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে বিনামূল্যে জরুরী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবির সকল সদস্যগণ কালো ব্যাজ পরিধান করে। উল্লেখ্য, এ দিবস উপলক্ষে সরাইল রিজিয়নের অধীনস্থ সকল ইউনিটের ন্যায় উপ-শাখা, সীপকস (সীমান্ত পরিবার কল্যাণ সমিতি) জামালপুর ব্যাটালিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিভিন্ন কর্মকান্ডের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কুড়িগ্রাম, ১৫ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবির কর্মসূচী পালন

আপডেট সময় : ১০:৫১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩