শিরোনাম :
মডেল প্রেস ক্লাব নিয়ে থিম সং আত্মপ্রকাশ
- আপডেট সময় : ০৮:০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / 484
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বর্তমানে সাংবাদিকদের কার্যক্রম ও পরিস্থিতি গানের মাধ্যমে পজিটিভিটি ছড়িয়ে দিতে গীতিকার গৌতম রায়ের কলমে নতুন বাংলা মৌলিক গান ‘মডেল প্রেস ক্লাব’ রিলিজ হল রাজিবপুর নিউজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। সঙ্গীত পরিচালনা করেছেন প্রভাত দাস তনয়। গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুকদেব সূত্রধর।
সাংবাদিকদের বর্তমানে পরিস্থিতি ও তাদের বিভিন্ন কার্যক্রমের উপরে গানটি লেখা হয়েছে। ভিডিওটি আত্মপ্রকাশের পর সোশ্যাল সাইটগুলোতে ছিল রীতিমতো ছড়িয়ে পড়েছে এবং অনেকেরই পজিটিভ মন্তব্য করতে দেখা গেছে। গানটির কথাগুলোর তীব্রতা সাংবাদিকরা বিগত দিনে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছে। তাদের এই মনের কথাগুলোই উঠে এসেছে গানটি আত্মপ্রকাশের মাধ্যমে।

গানটি নিয়ে সংগীত শিল্পী সুকদেব বললেন, “২০০৬ এর দিকে চাকরিসূত্রে আমার বাবা কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় বদলি হয়, সেই সূত্রে এখানে আমারও ভাঙা ভাঙা কিছু স্মৃতি রয়ে গেছে।
ঘটনাসূত্রে এই উপজেলার স্থানীয় একটি প্রেসক্লাব এর টাইটেল গানটা আমার কন্ঠে প্রকাশিত হওয়াতে আমিও বেশ আনন্দিত। আবার যদি কখনো সুযোগ হয়, অবশ্যই আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো “
জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুকদেব’র কণ্ঠে গানটি আলাদা মাত্রা পেয়েছে। রিলিজের পর গানটি নিয়ে নেটিজেনরা প্রশংসা করছেন এবং ইতিমধ্যেই গানটির প্রচুর শেয়ার হয়েছে।
কুড়িগ্রাম, ১৫ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ
















