মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন মো. ডালিম হোসেন
- আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 105
মহান মে দিবস উপলক্ষে এক বানীতে শ্রমজীবী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন ৩৪ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক ও সিদ্দিক বাজার নগর বিপনি-বিতানের সভাপতি মোঃ ডালিম হোসেন ।
তিনি বলেন,আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মহান ‘মে দিবস’ হিসেবে সর্বাধিক পরিচিত, আজকের এই দিনে কর্মরত সকল শ্রমজীবী মানুষ, যারা নিজের জীবন বাজি রেখে জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম।
এই দিবস আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃবিথীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে।
আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে পোশাক শিল্পে। এই শিল্পে শহীদ জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। পোশাক শ্রমিকদের কল্যাণে দেশ আজ ক্রমবর্ধমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।আগামীতেও বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত থাকার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন।
তিনি আরও বলেন, শুধু বাংলাদেশেই নয়, দুনিয়াজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষ্যে মহান মে দিবসে শপথ নিতে হবে। আমি মহান মে দিবসের সকল কর্মসূচির সার্বিক সফলতা এবং তাদের উত্তরোত্তর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
















