মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে ছেলের আত্মাহত্যা
- আপডেট সময় : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / 208
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা ঘটনা ঘটেছে।
সোমবার (৭ আগস্ট) বিকেলের দিকে বলদিয়া ইউনিয়নের জামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই ইউনিয়নের কেদার গ্রামের জামাতালী এলাকার গোলজার হোসেনের ছেলে মেহেদী হাসান ফারুক (২৪)৷ পেশায় তিনি একজন মিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায় , মেহেদী তার বাবার কাছে মটরসাইকেল কেনার জন্য টাকা চায়৷ তার বাবা গাড়ি কেনার জন্য টাকা দিবে বলে তাদের নিজের সুপারী বাগান বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করে। বাকি টাকা সংগ্রহ করেতে কয়েক দিন সময় লাগবে বলে। সে আজকেই বাইক কিনে দিতে হবে বলে জানায়। আজকের মধ্যে বাইক কিনতে না পেয়ে
বাবার ওপড় অভিমান করে তার নিজ ঘরে গিয়ে ঘরের ধরনার সাথে রশি বেধে আত্মহত্যা করে।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।
ঢাকা, ৭ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমজেড













