বাংলাদেশ ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্খিতির হার ৮৮ দশমিক ৩৪ শতাংশ

  • আপডেট সময় : ১২:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / 181

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।  বাকৃবি কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ৮৮ দশমিক ৩৪ শতাংশ।  বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আবুল মনসুর।

শনিবার (৫আগস্ট) সকাল সাড়ে ১১টায় দেশের মোট আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সার্বিক তত্ত্বাবধায়নে এবারের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।

ড. মনসুর আরও জানান, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২১ টি অঞ্চলে ২৪৬ টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১২,৬২০জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১১,১৪৯জন। অনুপস্খিত ছিল ১৪শ ৭১জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রসাশন ও জেলা প্রসাশনের সার্বিক সহযোগীতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া পরীক্ষার প্রশ্ন ফাঁস বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা ফলাফল ৩-৫দিনের মধ্যে  প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।

কক্ষ পরিদর্শন শেষে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আমি বিশ্বাস করি পরীক্ষার্থীরা এক ঘন্টা সাবলীলভাবে পরীক্ষা দিতে পেরেছে। আমরা উত্তরপত্রসমূহ আজকেই সিকৃবি প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করবো। আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নবনীতা দাস বলেছেন, ‘অনেকটা আশা নিয়েই বগুড়া থেকে এতদূরে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষাও মোটামুটি ভালোই দিয়েছি। তবে গণিত আর পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো আশানুরূপ উত্তর করতে পারিনি। গাণিতিক সমস্যাগুলোর সমাধান অনেক বড় ছিলো। সর্বোপরি পরীক্ষার পরিবেশ ভালো ছিলো। শান্তশিষ্ট পরিবেশেই পরীক্ষা দিতে পেরেছি।’

কুড়িগ্রাম, ৫ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্খিতির হার ৮৮ দশমিক ৩৪ শতাংশ

আপডেট সময় : ১২:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩