বাংলাদেশ ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

  • আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • / 135
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট  বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও মুক্ত আলোচনা সভার আয়োজন করে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ।
দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়। এরপর ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান উদ্ভোদন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক চৌধুরী ।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক চৌধুরী । এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিরা এসময় উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১টায় মাৎস্যবিজ্ঞানের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে অনুষদীয় সভা কক্ষে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক বলেন,  ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সম্পদকে কাজে লাগানোর জন্য বাকৃবি সবসময় কাজ করে যাচ্ছে। এ দেশের মানুষের প্রোটিনের চাহিদাপূরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মাছ। জিডিপিতেও একটি বড় অবদান রাখছে বাংলাদেশের মৎস্য সম্পদ। আর এই মৎস্য সম্পদ উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ দেশের জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে।
ঢাকা,  ৩০ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//রা,আ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩