বাংলাদেশ ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সামাজিক কর্মকাণ্ডে ‘রাজিবপুর মডেল প্রেসক্লাব’

  • আপডেট সময় : ০৮:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / 481

রাজিবপুর মডেল প্রেস ক্লাব, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার একটি স্বনামধন্য ও জনপ্রিয় প্রেসক্লাব। প্রেসক্লাবটি বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশন নিশ্চিত করে । সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা পেশায় নিয়োজিত সংবাদকর্মীরা সেই স্তম্ভের অংশ বটে। অনেক অধিকার, অধিকারহীনতা, পাওয়া-নাপাওয়ার বঞ্চনা, অনেক আশা-নিরাশার চক্রে বাঁধা এক জীবন সাংবাদিকদের। সব দুঃখ-বেদনা পেরিয়ে এসেও শেষ পর্যন্ত এ পেশাটি এক ধরনের অহংকারই বটে- টিকে থাকার ও অস্তিত্ব রক্ষার অহংকার। এ পেশায় সবচেয়ে বড় অর্জন মানুষ এবং মানুষের জন্য কাজ করার তৃপ্তি। এ পেশার ব্যক্তিকে শেষ পর্যন্ত এসে মিলতে হয় সমষ্টির মোহনায়।

এসবের বাইরেও দেশের অনেক প্রেসক্লাব আছে যারা ব্যতিক্রমধর্মী কাজ করতে অভ্যস্ত । এরই মধ্যে একটি কুড়িগ্রাম জেলার রাজিবপুরে ‘রাজিবপুর মডেল প্রেস ক্লাব’ । শুধু সংবাদই নয়, সমাজের অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করছে এই প্রেসক্লাবটি। দরিদ্র এ উপজেলার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে এটি। কল্যাণকর কাজের মাধ্যমেই যেন তাদের প্রশান্তি। সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক, সকল স্তরের ব্যক্তিদের কে সাথে নিয়ে রাজিবপুর মডেল প্রেসক্লাবের আয়োজনে বৃহৎ পরিসরে রাজিবপুরে একটি সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, যা জনসাধারণ থেকে শুরু করে সকল স্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক কাজের মধ্যে অন্যতম আরেকটি উদ্যোগ হচ্ছে রমজানে নিম্ন আয়ের মানুষদের মাঝে দুই টাকায় তরমুজ বিতরণ কর্মসূচি। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ এ অঞ্চলে আলোড়ন সৃষ্টি করে। মডেল প্রেসক্লাব সাহিত্যেও রাখছে অবদান। ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতে “বায়ান্ন” নামে একটি স্মরণিকা প্রকাশ করে রাজিবপুর মডেল প্রেসক্লাব। যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া প্রেসক্লাবে পাঠাগার স্থাপন করে সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরীফ উপহার দিয়েছেন। কখনও এই অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ছুটে যায়, কখনো করোনা মহামারি দুর্যোগের সময় মাক্স হাতে রাস্তায় রাস্তায় ছুটে বেড়ায়, প্রচন্ড শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে, এ দরিদ্র অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে শিক্ষা সামগ্রী ও সংবর্ধনা প্রদান করে এই প্রেসক্লাবটি। শীতের মৌসুমকে উপভোগ করতে পিঠা উৎসবের আয়োজন করে। রাস্তায় অবস্থানরত দিন-মজুর শ্রমিকদের বস্ত্র বিতরণ করতেও দেখা যায় । ঈদের সময় স্বল্প আয়ের মানুষগুলোর কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় প্রেসক্লাবের পক্ষ থেকে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় রাজিবপুর মডেল প্রেস ক্লাবের সম্পৃক্ততা সব সময় লক্ষ্য করা যায়।

দীর্ঘ কয়েক বছর থেকে রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম এর চেষ্টায় এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর সাহসী পদক্ষেপ এর মাধ্যমে এসব সামাজিক কাজ গুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে । এ ধরনের সামাজিক কর্মকাণ্ডগুলো এখন পর্যন্ত ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে রাজিবপুর মডেল প্রেসক্লাব।

এছাড়াও মডেল প্রেসক্লাবটি সুসংগঠিত করে রেখেছেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ হাবিব, সহ-সভাপতি প্রভাষক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ ফরাজী, কার্যকরী সদস্য সাকিব মাহমুদ সজীব, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ আল আমিন।

ঢাকা, ১৯ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমজেড 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সামাজিক কর্মকাণ্ডে ‘রাজিবপুর মডেল প্রেসক্লাব’

আপডেট সময় : ০৮:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩