বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সীমান্তে চোরাকারবারি ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

  • আপডেট সময় : ০৫:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 311

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের নিকটবর্তী বারোমাসিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩১)।

তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আট মাস বয়সী এক কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, টহলরত তিনজন বিজিবি’র সদস্য অজ্ঞাত এক চোরাকারবারিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ওই চোরাকারবারি মালামাল সহ নদীতে ঝাঁপ দেয়। চোরাকারবারীকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়েন। তারা দুজনই নদী সাঁতরিয়ে অপর কিনারায় হাটু পানিতে উঠার সাথে সাথে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। এসময় সহযোগী সৈনিক মিজানুর তাকে ধরে বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করলে স্থানীয়রা নৌকাসহ এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা অটোরিকশা যোগে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষনা করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম, ১১ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে চোরাকারবারি ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩