বাংলাদেশ ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ডাকসু নির্বাচনে সব প্রার্থীর ডোপ টেস্টের দাবি

  • আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 37

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি তুলেছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের। রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

জুবায়ের বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিত করতে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর ডোপ টেস্ট করা জরুরি। এ ছাড়া সংবাদ সম্মেলনে তিনি আরও কয়েকটি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো—

১. মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র ল্যাবরেটরিতে স্থাপন।
২. কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে স্থাপন।
৩. মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৪. নির্দিষ্ট কোনো আইডি কার্ডের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের বৈধ যেকোনো আইডি কার্ড দিয়ে ভোট প্রদানের সুযোগ রাখা।
৫. প্রার্থীদের মূল নামের পাশাপাশি প্রচলিত নিক নেম ব্যবহার করার অনুমতি।
৬. ব্যালট পেপারে নাম ও নম্বরের পাশাপাশি ছবি সংযুক্ত করা।
৭. নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও সাইবার বুলিং থেকে রক্ষা করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৮. মাদকাসক্ত কোনো নেতৃত্ব যাতে নির্বাচিত হয়ে না আসে, সেজন্য ডোপ টেস্টের বাধ্যবাধকতা।

সংবাদ সম্মেলনে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আশিক খান অভিযোগ করে বলেন, “বহিরাগতরা এখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পার্ক হিসেবে ব্যবহার করছে। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি গণঅভ্যুত্থান চলাকালে হামলায় জড়িত থাকা শিক্ষকরা এখনো স্বপদে বহাল রয়েছেন। তাদের দায়িত্বে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আব্দুর রহমান আল ফাহাদ ও আশিক খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাকসু নির্বাচনে সব প্রার্থীর ডোপ টেস্টের দাবি

আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫