বাংলাদেশ ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত: সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরব নেতাকর্মীরা

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:১৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 70

জ্যেষ্ঠ প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচি ও পরবর্তী বিক্ষোভ মিছিলে সংগঠনের বিভিন্ন শাখার দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বহিরাগতদের এনে উপাচার্যকে অবরুদ্ধ করে যেভাবে অযৌক্তিক দাবি আদায় করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েও বুকের রক্ত দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। আজকে যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায়, যারা টাকার জোরে বিশ্ববিদ্যালয় দখল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ত্যাগের ভিত্তিতেই টিকে আছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। যেকোনো মুহূর্তে তারা বর্বর হামলার শিকার হতে পারে। তবে যতক্ষণ ছাত্রদলের একজন নেতাকর্মীও জীবিত থাকবে, কোনো সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা হুমকিতে পড়বে না।”

ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সর্দার জহিরুল বলেন, “ছাত্রদল সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল এবং থাকবে। আমরা আন্দোলনের নামে কোনো অপরাজনীতি সমর্থন করি না। রাবির পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে উপাচার্যের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে চাই।”

বক্তব্য পর্ব শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ জোহা চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ, বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আন্দোলন চলমান থাকবে এবং তারা রাবিতে সহিংসতা ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত: সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরব নেতাকর্মীরা

আপডেট সময় : ১১:১৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫