বাংলাদেশ ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

দুই হাতহীন আয়াজ রূপমকে রোবটিক হাত উপহার দেওয়ার প্রস্তাবের ঘটনায়

সহযোগিতার বদলে হুমকি, আইনি পদক্ষেপে জয় বড়ুয়া লাভলু

  • আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 77

বিশ্বের শীর্ষ ১০ তরুণ রোবট গবেষকের একজন, এবং বাংলাদেশের উদ্ভাবনী প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া লাভলু সম্প্রতি এক হতাশাজনক ও অপমানজনক ঘটনার শিকার হয়েছেন। মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এই তরুণ উদ্ভাবকের প্রতি একজন প্রতিবন্ধীর অকৃতজ্ঞ আচরণ এবং প্রকাশ্য হুমকি দেশের সচেতন মহলে ক্ষোভের জন্ম দিয়েছে।

ফেনী জেলার বাসিন্দা আয়াজ রূপম নামের এক দুই হাতহীন যুবককে জয় বড়ুয়া বিনামূল্যে একটি রোবটিক হাত উপহার দেওয়ার প্রস্তাব দেন। মানবিক সহানুভূতি থেকেই তিনি এমন উদ্যোগ নেন। কিন্তু রূপম তা সাফ প্রত্যাখ্যান করে জানান, তিনি রোবটিক হাত নিতে আগ্রহী নন। বরং তিনি ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে পরিচিত হতে এবং অনলাইনে ডলার আয় করতেই বেশি আগ্রহী।

এমন অবস্থার পরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জয়কে রূপমের ভিডিও পাঠাতে থাকেন এবং তাঁকে ট্যাগ করে সাহায্যের আহ্বান জানান। বিষয়টি সবার কাছে স্পষ্ট করার জন্য জয় বড়ুয়া একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি রূপমের অবস্থান ও নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

জয়ের ওই ব্যাখ্যামূলক ভিডিও দেখে আয়াজ রূপম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে গালিগালাজ করে ভিডিও বার্তায় সরাসরি হুমকি দেন।

তিনি বলেন, “তুই যদি আমার সামনে আসতি, তোকে আমি দেখে নিতাম।”

এই বক্তব্যে জয় বড়ুয়া মর্মাহত হন এবং বলেন, “আমি যদি ফেনীতে থাকতাম, তাহলে হয়তো সে আমাকে মারতেই আসতো। তার এই হুমকি একজন উদ্ভাবকের জন্য চরম অপমানজনক এবং ভয়ানক।’’

এই বিষয়ে জয় আরও বলেন, “আমি কারও সম্মানহানি করিনি, আমি কেবল বোঝাতে চেয়েছি যে আমরা কাদের জন্য কাজ করি। আমরা ভদ্র পরিবারের সন্তান। কিন্তু একজন উদ্ভাবক ও সমাজসেবক হিসেবে বারবার অপমান সহ্য করা যায় না। দেশের মানুষের জন্য কাজ করছি বলেই কেউ গালি দিবে, হুমকি দিবে আর আমরা চুপ করে থাকবো – এটা হতে পারে না।”

মানহানি, কটূক্তি এবং সরাসরি হুমকির কারণে জয় বড়ুয়া লাভলু ইতোমধ্যেই আইনি ব্যবস্থার প্রস্তুতি নিয়েছেন। তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন। খুব শিগগিরই তিনি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

জয় বড়ুয়ার প্রতিষ্ঠিত উদ্ভাবনী প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজিস ২০২০ সালে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো—হাত হারানো মানুষদের জন্য স্বল্পমূল্যের রোবটিক হাত তৈরি করা।

জয় বড়ুয়ার উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষের জীবন বদলে গেছে। তাঁর তৈরি রোবটিক হাত ইতোমধ্যেই ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরবসহ বহু দেশে ডেমো আকারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক প্রযুক্তি মেলা জাপান ট্রেড ফেয়ারে তিনি বাংলাদেশের হয়ে আমন্ত্রিত হয়েছেন।

এ ছাড়া জয় বড়ুয়া লাভলু বিশ্বের শীর্ষ ১০ তরুণ রোবট গবেষকের একজন হিসেবে সম্মানিত হয়েছেন।

মানবিক সহায়তা এবং উদ্ভাবনের পথে যারা এগিয়ে যান, তাদের সম্মান করা আমাদের নাগরিক দায়িত্ব। একজন উদ্ভাবক যখন অকৃতজ্ঞতা, অপমান ও হুমকির মুখে পড়েন, তখন তা পুরো সমাজের জন্যই লজ্জাজনক। জয় বড়ুয়ার এই ঘটনার মাধ্যমে অনেকেই উপলব্ধি করছেন—কেবল প্রযুক্তি নয়, মূল্যবোধের দিক থেকেও আমাদের আরও অনেক দূর এগোতে হবে।

নিউজটি শেয়ার করুন

One thought on “সহযোগিতার বদলে হুমকি, আইনি পদক্ষেপে জয় বড়ুয়া লাভলু

  1. Vi aisob prothibondhi Tiktoker ayaj rupom agulre jel e diya Sara bogor er saja sunano uchit agula desh er botha agula diye desh er unnoti na borong protiniyotoi obonoti hocce .Ek Jon valo manus je robotics hand lagiye manus ke onek help korecei and samnei korben tak e niye kharap kicu bola desh er manus sojjo korbe na .so oi rupom ke jell e den jatei or mto tar chira jonmo na hoi and orei dhulai dile oi bujbo kal e kemne kon place e ki vabei kotha bolte hoi,and or mto tar chira tiktoker pothibondhi gular jatei manus ke kicu ultabalta bolar agei 100 bar vabei .aisob rupom protibondhi gular desh er bojha era Bangladesh er jonno na kicu korte parei and adew kicu korte parben na .and joy borua vi desh er sommanito bekti tak e aisob kotha bolcei agula khub e dhukkhojonok. Joy borua vi Er proti onek respect kori tak e aisob bolcei amar to matha hot hoiya gecei.Tai aisob rupom name er tiktoker chapri bosti prothibondhigulare jothajotho sasthi asa korci .That’s all

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই হাতহীন আয়াজ রূপমকে রোবটিক হাত উপহার দেওয়ার প্রস্তাবের ঘটনায়

সহযোগিতার বদলে হুমকি, আইনি পদক্ষেপে জয় বড়ুয়া লাভলু

আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫