বাংলাদেশ ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সাপে কেটে যুবকের মৃত্যুর ঘটনায় ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ১২:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 58

কুড়িগ্রামের চরাঞ্চল ঘেরা নদী বিস্তীর্ণ দুর্গম উপজেলা চর রাজিবপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এন্টিভেনম’ না থাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনার প্রতিবাদে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির আয়োজন করে এসএসসি ব্যাচ ২০১১ ও সচেতন নাগরিক সমাজ। সভাপতিত্ব করেন আল আমিন।

তিনি জানান, আগামী ৭দিনের মধ্যে অবস্থাপনার সুষ্ঠু প্রতিকার না হলে বৃহত্তম আন্দোলন করে দাবি আদায় করবো।

এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, স্থানীয় প্রতিনিধি আমিনুর রহমানসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা জানান, গত ৫ আগস্ট শিবেরডাঙ্গী গ্রামের যুবক মজনুকে সাপে কামড় দিলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই অপ্রতুল চিকিৎসাসেবা ব্যবস্থা নিয়ে গোটা এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, রাজিবপুর একটি নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকা। চরাঞ্চলে সাপের উপদ্রব চরম। অথচ এত ঝুঁকিপূর্ণ এলাকায় সাপের কামড়ের জরুরি চিকিৎসা উপকরণ না থাকা চরম অবহেলার পরিচায়ক।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, “আর কোনো মজনুর জীবন যেন অকালে ঝরে না পড়ে। চিকিৎসা পাওয়া আমাদের মৌলিক অধিকার।”

বিক্ষোভ শেষে একটি স্মারকলিপি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা বিষয়টিকে মানবিক সংকট হিসেবে দেখছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করছেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “সাপে কেটে যুবকের মৃত্যুর ঘটনায় ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল

  1. সাপ থাকে গ্রামে,,এন্টিভেনম থাকে শহরে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপে কেটে যুবকের মৃত্যুর ঘটনায় ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫