বাংলাদেশ ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

‘পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে কিভাবে সাভার গেলেন মাহিরা’

  • আপডেট সময় : ০৯:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 59

অনলাইন ডেস্ক:

এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রাজধানীর ভাটারা থেকে বের হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ পুলি। প্রায় ১৫-১৬ ঘণ্টা পর রবিবার (২৯ জুন) দিবাগত রাতে তাকে সাভার থেকে উদ্ধার করে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাহিরা জানিয়েছেন, বাসা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার পর এক নারী তাকে কৌশলে অজ্ঞান করে ফেলে। ওই নারী তার নাকে কোনো একটি বস্তু ছোঁয়ানোর পরই তিনি জ্ঞান হারান।

জ্ঞান ফেরার পর মাহিরা নিজেকে সাভারের একটি নির্জন স্থানে দেখতে পান। পরে তাকে নতুন একটি পোশাক দেওয়া হয়। সেই সুযোগে তিনি ওই স্থান থেকে পালিয়ে যান এবং জঙ্গল পেরিয়ে রাস্তায় এসে র‌্যাবের একটি গাড়ি দেখে তাদের কাছে আশ্রয় নেন।

র‍্যাবের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেওয়ার পর, তারা মাহিরাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। তবে র‌্যাব জানিয়েছে, মাহিরার দেওয়া বক্তব্য এখনো যাচাই-বাছাই করা হয়নি।

এর আগে রবিবার সকাল ৮টার দিকে ভাটারা এলাকার বাসা থেকে বের হন মাহিরা। দীর্ঘ সময়েও পরীক্ষার হলে না পৌঁছানোয় এবং বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, মাহিরা পরীক্ষায় অংশ নেননি।

পরে মাহিরার পরিবার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। র‌্যাব-৪-এর তৎপরতায় সাভার থেকে তাকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে কিভাবে সাভার গেলেন মাহিরা’

আপডেট সময় : ০৯:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫