শিরোনাম :
রাজিবপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 49
আজ শনিবার, ২৯ জুন ২০২৫, কুড়িগ্রামের রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে কলেজ চত্বরে পরিবেশ বান্ধব নীম গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনজুর কাদের। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের এগিয়ে আসা অত্যন্ত আশাব্যঞ্জক। ছাত্রদলের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের রাজিবপুর সরকারি কলেজ শাখার ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, সোহেল রানা, মেহেদী হাসান সোহাগ, আকিবসহ আরও অনেকে। তারা সবাই এই মহতী উদ্যোগকে নিয়মিত আয়োজন হিসেবে চালিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।













