বাংলাদেশ ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া মারা গেছেন

  • আপডেট সময় : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 55

অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, তিন হাজারেরও বেশি মানুষের ‘শেষ ঠিকানার কারিগর’ খ্যাত মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মনু মিয়ার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে স্বেচ্ছায় কবর খনন করে আসছিলেন, বিনিময়ে কখনো কোনো পারিশ্রমিক নেননি।

মৃত্যুর খবর শুনলেই তিনি ঘোড়ায় চড়ে ছুটে যেতেন নিজ এলাকা ও আশপাশের গ্রামে। কবর খুঁড়ে দাফনের সব কার্যক্রম সম্পন্ন করে নীরবে বাড়ি ফিরতেন। স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।

মনু মিয়ার জানাজা আজ শনিবার আসরের নামাজের পর স্থানীয় কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাঁকে দাফন করা হবে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কিছুদিন আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় দুর্বৃত্তরা তাঁর প্রিয় বাহন ঘোড়াটিকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রকাশ পায়। পরে অনেকেই নতুন ঘোড়া কিনে দিতে আগ্রহ প্রকাশ করলেও মনু মিয়া তা গ্রহণ করেননি।

মনু মিয়া ছিলেন নিঃস্বার্থ সেবার এক বিরল উদাহরণ। মৃত্যুর আগপর্যন্ত তিনি মানুষের শেষ বিদায়ের দায়িত্ব পালন করে গেছেন নিঃস্বার্থভাবে। তাঁর এই কর্ম ও অবদান আজ মানুষের হৃদয়ে অমলিন স্মৃতি হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া মারা গেছেন

আপডেট সময় : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫