বাংলাদেশ ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোমতাজ হোসেন লিপি

  • আপডেট সময় : ০৩:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 85

রাজিবপুর প্রতিনিধি: রাজনীতি শুধু নেতৃত্বের নয়, আদর্শের বহিঃপ্রকাশ—এই দর্শনকে সামনে রেখেই নিজেকে গড়েছেন তরুণ রাজনীতিক মোছাঃ মোমতাজ হোসেন লিপি। কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজিবপুর-চিলমারী) আসনের একটি পরিচিত ও সম্ভাবনাময় মুখ হিসেবে তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রৌমারী থানা বিএনপি’র সহ-সভাপতি এবং মহিলা দলের কুড়িগ্রাম জেলা শাখার ১ নম্বর সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এক সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সদস্যও।

রাজনীতির শিকড় তার রক্তে, আদর্শে রয়েছে পরিবারিক উত্তরাধিকার। মোমতাজ হোসেন লিপির রাজনৈতিক পথচলা শুরু হয়েছে পারিবারিক প্রেরণা থেকেই। তাঁর বাবা মরহুম গোলাম হোসেন ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত একটানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন রৌমারী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘ ১৫ বছর রৌমারী উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তাঁর নানা মরহুম ছমিউদ্দিন আহমেদও ছিলেন একজন জনপ্রতিনিধি, যিনি প্রায় ২০ বছর রাজিবপুর উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উচ্চশিক্ষিত মোমতাজ হোসেন লিপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস করেছেন। একইসঙ্গে তিনি বিএনপির আদর্শে দৃঢ়, সংগঠনে দক্ষ এবং সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে বিচরণশীল এক পরিচিত মুখ।

তিনি মনে করেন, “নারীদের সম্পৃক্ততা ছাড়া রাজনীতি ও উন্নয়ন কখনোই পূর্ণতা পায় না। আমি বিশ্বাস করি, এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে কুড়িগ্রাম-৪-এর একটি নতুন দিগন্ত তৈরি সম্ভব।”

তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং পরিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় অনেকেই মনে করছেন, মোছাঃ মোমতাজ হোসেন লিপি কুড়িগ্রাম-৪ আসনে একজন গ্রহণযোগ্য ও আস্থাশীল নারী নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি মনোনয়ন পেলে শুধু একটি নারী প্রার্থী নয়, বরং একজন যোগ্য, শিক্ষিত ও অভিজ্ঞ নেত্রী হিসেবে এলাকার সার্বিক উন্নয়নের ধারা গড়ে তুলতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোমতাজ হোসেন লিপি

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোমতাজ হোসেন লিপি

আপডেট সময় : ০৩:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫