বাংলাদেশ ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নিখোঁজের তিনদিন পর ফটিকছড়ির দেড় বছরের শিশু তাহিয়ার লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১১:২৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 55

অনলাইন ডেস্ক:

নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের ফটিকছড়ির দেড় বছরের শিশু তাহিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ জুন) চট্টগ্রাম নগরীর কালুরঘাট সেতুর নিচ থেকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো. সোহেল।

জানা গেছে, গত ১৯ জুন সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল ছোট্ট তাহিয়া। সে উপজেলার সুয়াবিল এলাকার হালদা নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দা ও পেশায় চালক মানিকের মেয়ে।

নিখোঁজ হওয়ার পর থেকে তাহিয়াকে খুঁজতে পরিবার ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজ চালায়। ২১ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কালুরঘাট সেতুর নিচে নদীতে একটি শিশুর লাশ ভেসে থাকার ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি তাহিয়ার পরিবারের নজরে এলে তারা দ্রুত সেখানে গিয়ে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করে।

পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা এসে লাশটি নিখোঁজ শিশু তাহিয়ার বলে শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল বলেন, ‘‘তাহিয়া নিখোঁজ হওয়ার পর আমরা সবাই আশঙ্কা করেছিলাম হয়তো সে নদীতে ভেসে গেছে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। নদী থেকেই শিশুটির লাশ উদ্ধার হলো।’’

শিশু তাহিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিখোঁজের তিনদিন পর ফটিকছড়ির দেড় বছরের শিশু তাহিয়ার লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫