বাংলাদেশ ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক এক

Md Sujon Mahmud
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 62

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. বাদশা মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ মদনের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাদশা মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার ঘর তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. বাদশা মিয়া দক্ষিণ মদনের চর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। রাজিবপুর-কে মাদকমুক্ত রাখতেই আমরা কঠোর অবস্থানে রয়েছি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক এক

আপডেট সময় : ০৫:৩৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫