বাংলাদেশ ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারতের অভ্যন্তরে আত্মহত্যা করা জাকারিয়ার মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত

  • আপডেট সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 38

অনলাইন ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভারত অংশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদ (২৫)-এর মরদেহ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে সীমান্তের পিলার ১২৫৭/১-এস পয়েন্টে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, জাকারিয়া আহমদ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রাম কামাল বস্তি এলাকার বাসিন্দা এবং মো. আলাউদ্দিনের ছেলে। ভারতের টোকা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় বিএসএফ। এরপর তারা বিজিবিকে বিষয়টি জানালে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং বিএসএফের সঙ্গে সমন্বয় করে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করে।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজমুল হক বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা ও মানবিক বিষয়গুলোতে বিজিবি সর্বদা সচেতন। বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। দুর্গম এলাকায় ঘটনা ঘটায় কিছুটা সময় লেগেছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্র মতে, জাকারিয়া পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের অভ্যন্তরে আত্মহত্যা করা জাকারিয়ার মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত

আপডেট সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫