সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় রাজিবপুরে বিক্ষোভ
- আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / 314
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রাজিবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ জুলাই) রাজিবপুর উপজেলা ওলামা মাশায়েখ কল্যাণ পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ করেন।
পরে সুইডেনে পবিত্র কুরআন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাশরীফ পোড়ানোর ঘটনায় সুইডেনের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সুইডেনের বাংলাদেশ দূতাবাস ঘেরাও করার কথাও বলেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ওলামা মাশায়েখ কল্যাণ পরিষদের সভাপতি মাওঃ শফিকুল্লাহ, সম্পাদক মাওঃ হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ-উদ দৌলা, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর প্রমুখ।
কুড়িগ্রাম, ০৭ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ













