বাংলাদেশ ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ড্রোন নির্মাতা আশিকের সঙ্গে সাক্ষাতে আসছেন রুহুল কবির রিজভী

  • আপডেট সময় : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 49

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয় ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় পশ্চিম পুইছড়ি ২ নম্বর ওয়ার্ডের ইজ্জতিয়া স্কুলের সামনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি নেয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সাথে থাকবেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টা, সদস্য সচিব, সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আশির উদ্দিন সরকারি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাস করে নিজ গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন ‘এয়ারক্রাফট মেনটেইন্যান্স ল্যাব’ নামে ১৫ বর্গফুট আয়তনের একটি ক্ষুদ্র ল্যাব। ২০১৬ সাল থেকে শুরু করে তিনি বিমানের প্রায় ৬ শতাধিক মডেল তৈরি করেছেন, যার স্বীকৃতি হিসেবে সামরিক বাহিনী তাকে সংবর্ধনা ও সম্মানি দিয়েছে।

আশির উদ্দিন ইতোমধ্যেই বিভিন্ন মডেলের ১০টি কার্যকর ড্রোন নির্মাণ করেছেন। ১০ কেজি ওজনের একটি ড্রোনের দাম মানভেদে ৩ থেকে ৪ লাখ টাকা এবং সর্বোচ্চ ২০ কেজি ওজনের ড্রোন ৬ লাখ টাকায় বিক্রি করেন তিনি। প্রতিটি ড্রোন তৈরিতে ৬ জনের একটি টিমের প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লাগে বলে জানিয়েছেন আশির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড্রোন নির্মাতা আশিকের সঙ্গে সাক্ষাতে আসছেন রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫