বাংলাদেশ ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুর থানার নবনিযুক্ত ওসিকে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা

  • আপডেট সময় : ০৫:২৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 53

রাজিবপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজিবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বুধবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজিবপুর থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইসলামী আন্দোলনের নেতারা নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কামনা করেন। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তামিমুল হাসান বাবুল, জয়েন্ট সেক্রেটারি জনাব আমিন খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খন্দকার মুহাম্মদ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতী ফজলুল করিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মতবিনিময়কালে ওসি শরিফুল ইসলাম বলেন, “রাজিবপুর থানায় দায়িত্ব পালনের সময় অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না। যে-ই অপরাধ করুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে—ইনশাআল্লাহ। রাজিবপুরকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে পুলিশের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।”

সভায় অংশগ্রহণকারীরা ওসি শরিফুল ইসলামের সাহসী বক্তব্য ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রাজিবপুরের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজিবপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুর থানার নবনিযুক্ত ওসিকে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:২৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫