বাংলাদেশ ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সমন্বয় সভা অনুষ্ঠিত

Md Sujon Mahmud
  • আপডেট সময় : ০১:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 53

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় “জন্ম নিবন্ধন অভিযান প্রকল্প ২০২৪”-এর সমাপনী ও সরকারি-বেসরকারি সংস্থার সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়ন, সহযোগিতা ও বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পের অধীনে প্রায় এক বছর ধরে ১২০০ শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছিল।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে সমন্বয় সভা ও প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জন্ম নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজতর ও সবার জন্য প্রবেশযোগ্য করা, বিশেষ করে চরাঞ্চলের শিশুদের জন্য। অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে, প্রকল্পটির মাধ্যমে যে অভিজ্ঞতা, কৌশল এবং সম্পদ গড়ে তোলা হয়েছে, তা আগামীতে সরকারি ও স্থানীয় অংশীদারদের মাধ্যমে আরও কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আহমেদ ইশতিয়াক। তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে শুধু জন্ম নিবন্ধনের সংখ্যা নয়, বরং মানুষের সচেতনতা এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ও অনেক বেড়েছে। এটি ভবিষ্যতের জন্য একটি টেকসই মডেল হতে পারে।”

সভায় আরও আলোচনা হয়, কীভাবে ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠান ও এনজিওসমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক সংযোগ জোরদার করে এই ধরণের উদ্যোগকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখা যায়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, জন্ম নিবন্ধন শিশুদের নাগরিক অধিকার সুরক্ষার প্রথম ধাপ এবং এই ধরণের প্রকল্প সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫