বাংলাদেশ ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বড়াইবাড়ি সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের ককটেল বিস্ফোরণ ও ১৪ জনকে পুশ-ইন চেষ্টা!

  • আপডেট সময় : ০৩:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 67

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়েছে। ২৭ মে ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০৬৭ নম্বর সীমান্ত খুঁটির কাছে কাঁটাতারের গেট খুলে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি ঘটে ভোর রাতে, যখন অধিকাংশ স্থান ঘুমে আচ্ছন্ন।

তবে সীমান্তে টহলে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বিএসএফের এই গোপন কার্যক্রম টের পেয়ে দ্রুত বাধা দেয়। বিজিবির বাধার মুখে ওই ভারতীয় নাগরিকরা নো-ম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে থাকে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা এখনো চলমান রয়েছে।

এদিকে, একই সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের নিক্ষিপ্ত একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ফলে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন ঘটনা তাঁদের আগে কখনও দেখতে হয়নি। অনেকেই বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন।

সীমান্তে একের পর এক এমন উসকানিমূলক কর্মকাণ্ডে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তবে সূত্র মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সীমান্তে এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য হুমকি বলেও মনে করছেন বিশ্লেষকরা। এলাকাবাসী নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইবাড়ি সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের ককটেল বিস্ফোরণ ও ১৪ জনকে পুশ-ইন চেষ্টা!

আপডেট সময় : ০৩:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫