কুড়িগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 82
গতকাল ২৬ মে ২০২৫, সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কাজীউল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও রংপুর জেলা সভাপতি মুহাম্মাদ আলিম আল আসিফ।
বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শাহজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আল্লামা নূর বখত মিয়া এবং সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ শহিদুল ইসলাম শহীদ এবং ইসলামী যুব আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ.ন.ম আশিকুর রহমান।
সভায় জেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও শাখার দায়িত্বশীল, কর্মী এবং প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের মূল আদর্শ, চলমান সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। একইসঙ্গে তারা তরুণ প্রজন্মকে নৈতিক, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ছাত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভাটি কুড়িগ্রাম জেলার ছাত্র রাজনীতিতে এক গুরুত্ববহ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।














ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার জেলা নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভার নিউজ কাভার করার জন্য জেলা শাখার পক্ষ থেকে সাপ্তাহিক মনোযোগ প্রকাশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
কৃতজ্ঞতায়-
মুহা.কাজীউল সরকার
সভাপতি,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা।