বাংলাদেশ ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস -২০২৫ পালিত

  • আপডেট সময় : ০২:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 84

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের আয়োজনে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে যথাযোগ্য মর্যাদা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস।

সোমবার (২৬ মে) রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিশোরীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজিবপুর ইউনিয়নের চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানে কিশোরীদের মাসিক কালীন পরিচর্যা নিয়ে বিস্তারিত কথা বলেন মোছা. হাফিজা খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজিবপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের FWC (Family Welfare Counselor) মোছা. রুমা খাতুন। আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ে উপস্থিত ১৫০ জন কিশোরী শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যসম্মত ১৫০টি স্যানেটারি ন্যাপকিন এবং ১৫০টি লাইফবয় সাবান বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমটি এলাকার কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও সঠিক মাসিক পরিচর্যার ধারণা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস -২০২৫ পালিত

আপডেট সময় : ০২:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫